ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৩৩:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নতুন অবয়বে ভিঞ্চির মোনালিসা

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিলনা কখনই। মোনালিসাকে নিয়ে আলোচনা, আরাধনা এখনও চলছে। অনেকে আবার নিজের মতো করে মোনালিসাকে উপস্থাপন করেছে। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। তৈরি হল রুটির মোনালিসা।

 

ঘটনাটি ঘটেছে জাপানে। সেখানে এক রান্নার স্কুলের শিক্ষর্থীরা মিলে তৈরি করেছে রুটির মোনালিসা। রুটি দিয়েই প্রস্তুত হয়েছে মোনালিসার পুরো অবয়ব।

 

জাপানের ফুকুওকা শহরের নাকিমুরা রান্নার স্কুলের ৩০ জন শিক্ষার্থী দুই মাস ধরে এটি তৈরি করে। তারা এটি তৈরি করেছেন মূলত বার্ষিক অনুষ্ঠানের জন্য।  

 

এটি তৈরি করতে তারা দুই হাজার দুইশ রুটি ব্যবহার করেছে। রুটির মোনালিসা লম্বায় প্রায় আট ফুট, আর চওরায় সাড়ে তিন ফুট।